বাবলু সভাপতি, লিয়াকত সম্পাদক, গোয়ালন্দে জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত –
- Update Time : ০৯:১০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯
- / ৬৬ Time View

শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় শুক্রবার বিকালে জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে হামিদুল হক বাবলুকে সভাপতি ও লিয়াকত হোসেনকে সাধারণ সম্পাদক পদে পূণরায় নির্বাচিত হয়েছেন।
বিকাল ৪টায় গোয়ালন্দ উপজেলা ইনডোর ষ্টেডিয়ামে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা জাতীয় পার্টির আহবায়ক এ্যাড: হাবিবুর রহমান বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. মোকসেদুর রহমান খান মমিন ও জেলা শ্রমিক পার্টির সভাপতি মো. আক্কাছ আলী বাবু।
সম্মেলনের আলোচনা সভায় সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. হামিদুল হক বাবলু এবং সঞ্চলনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. লিয়াকত আলী।
সম্মেলনে নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে গোয়ালন্দ উপজেলা জাতীয় পার্টির সভাপতি পদে হামিদুল হক বাবলুকে সভাপতি পদে এবং লিয়াকত আলীকে সাধারণ সম্পাদক পদে পূণরায় নির্বাচিত করা হয়। সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন মো. মজিবর রহমান। গোয়ালন্দ পৌর জাতীয় পার্টির সভাপতি পদে মিজানুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক পদে মো. আয়নাল সরদার ইতিহাস ও সাংগঠনিক সম্পাদক পদে ফারুক চৌধুরী নির্বাচিত হন।
নির্বাচিত নেতারা উপজেলা ও পৌর সভার পূর্নাঙ্গ কমিটি গঠন ছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ্যাড: হাবিবুর রহমান বাচ্চু বলেন, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মোঃ এরশাদের হাত ধরে এ দেশে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও উন্নয়নের ধারা সূচিত হয়।দেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় তার রয়েছে অগ্রনী ভুমিকা। তার যোগ্য উত্তরসুরী পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের হাত ধরে জাতীয় পার্টি আগামীতে আরো শক্তিশালী হবে। আমরা মাঠ পর্যায়ে দলকে শক্তিশালী করতে অবিরত কাজ করে চলেছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































