বাদুরের মুত্র, বিষ্ঠা বা লালায় নিপাহ ভাইরাসের জীবাণু থাকে, রাজবাড়ীতে অবহিতকরণ সভা
- Update Time : ১০:৫৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
- / ৬২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর সার্ভিল সার্জনের কার্যালয়ের আয়োজনে নিপাহ ভাইরাস জনিত রোগ প্রতিরোধ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দিন ব্যাপী রাজবাড়ী পৌরসভা অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
ইউনিসেফের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, রাজবাড়ীর সার্ভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটোন। প্রধান অতিথি ছিলেন, রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুবর্ণা রাণী সাহা। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতী প্রাপ্ত পুলিশ সুপার) রেজাউল করিম, রাজবাড়ী সদর হাসপাতালের তত্ববধায়ক ডাঃ আব্দুল হান্নান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল কালাম আজাদ। উপস্থিত ছিলেন, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু। এই সভায় খেজুরের রস সংগ্রহ, বিক্রয় ও বিতরণের সাথে সংশ্লিষ্ঠ গাছিসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।
স্বাগত বক্তব্য ও পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন, ডাঃ স.ম. গোলাম কায়সার। বক্তৃতা করেন, ডাঃ রেজাউন নবী।
সভায় জানানো হয়, বাংলাদেশে বিষেশতঃ শীতকালে নিপাহ ভাইরাস জনিত রোগের প্রদুর্ভাব দেখা দেয়। সংক্রমিত বাদুরের মুত্র, বিষ্ঠা বা লালায় নিপাহ ভাইরাসের জীবাণু থাকে। কাঁচা খেজুরের রস পানে ও বাদুরে খাওয়া ফলের মাধ্যমে মানুষের নিপাহ ভাইরাসে আক্রান্ত হবার সম্ভাবনা থাকে। সে কারণে খেজুরের রস পান থেকে বিরত থাকতে হবে। তবে খেজুরের গুড় বা গুড়ের তৈরী খাবার খেতে কোন সমস্যা নেই।
সভায় আরো জানানো হয়, করোনা ভাইরাস যেমন একটা ভাইরাস, তেমনি নিপাহ একটা ভাইরাস। নিপাহ ভাইরাসও হাচি-কাশি থেকে ছড়ায়। যদিও নিপাহ ভাইরাসের কোন টিকা আ ওষুধ আবিস্কৃত হয়নি। ফলে রাস ও বাদুরে খাওয়া ফল খাওয়া থেকে বিরত থাকাটাই নিপাহ ভাইরাস থেকে মুক্ত থাকার উত্তম পন্থা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































