ব্রেকিং নিউজঃ
বাক প্রতিবন্ধী মেধাবী বৃষ্টিকে কলেজে ভর্তির সহযোগিতা করলেন রাজবাড়ীর ডিসি –
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৯:৩২:২৪ অপরাহ্ন, বুধবার, ২৩ মে ২০১৮
- / ৬০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হওয়ায় বাক প্রতিবন্ধী সানজিদা আইরিন বৃষ্টি-কে কলেজে ভর্তি ও বইপুস্তক ক্রয়ের জন্য রাজবাড়ীর সম্মানিত জেলা প্রশাসক মোঃ শওকত আলী আজ বুধবার সকালে নিজ অফিসে তাঁর স্বেচ্ছাধীন তহবিল হতে ৪ হাজার টাকা অনুদান প্রদান করেন।
অনুদানের চেক প্রদানের সময়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেবেকা খান, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা প্রশাসকের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা সৈয়দ সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাক প্রতিবন্ধী সানজিদা আইরিন বৃষ্টি ২০১৭ সালের এসএসসি পরীক্ষায় রাজবাড়ী ইয়াছিন উচ্চ বিদ্যালয় হতে অংশগ্রহণ করে কৃতিত্বের সাথে উর্ত্তীর্ণ হয়েছে। সে রাজবাড়ী সদর উপজেলাধীন গঙ্গাপ্রসাদপুর নিবাসী আরিফিন ও রেনু বেগমের কন্যা।
Tag :
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১
















































































































