বাইসাইকেল থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু –
- Update Time : ০৪:২৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯
- / ৫৫ Time View

হারুন অর রশিদ, রাজবাড়ী বার্তা ডট কম :
বাইসাইকেল থেকে পড়ে মুসফিক খান (১১) নামের এক স্কুল ছাত্র নিহত হয়েছে। বুধবার সকালে ১০টার দিকে রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাঁজিবাদা গ্রামে এ দূর্ঘটনা ঘটে। মুসফিকের বাবার নাম আব্দুল কুদ্দুস খান ওরফে লাল মিয়া। মুসফিক স্থানীয় ডাঙ্গিপাড়া ব্র্যাক স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়াশোনা করে।
মুসফিকের ফুপা আবুল কালাম আজাদ জানান, গতকাল সকালে মুসফিকের স্কুল বন্ধ ছিলো। যে কারণে সে তার বাড়ীতে থাকা বাইসাইকেল চালানো শেখের চেষ্টা চালায়। ওই সময় সে সাইকেল নিয়ে বাড়ীর সামনের রাস্তায় আসতে এবং সে ওই রাস্তার উপর সাইকেলটি নিয়ে পড়ে যায়। এতে সে মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হয়। তাকে দ্রুততার সাথে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসা হয়।হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক তারেক আনাম মুসফিককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড কারেন। হাসপাতাল থেকে তাকে এ্যাম্বুলেন্সে তুলে রওনা হতেই মুসফিক মৃত্যুর কোলে ঢলে পড়ে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































