বাংলা নববর্ষ উপলক্ষে রাজবাড়ী জেলা পুলিশের ‘পান্তা উৎসব’ উদযাপন
- Update Time : ০৬:৫৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
- / ৭৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
পহেলা বৈশাখ উপলক্ষে রাজবাড়ীতে জেলা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য পান্তা উৎসব। বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দের প্রথম দিন, সোমবার সকাল ৮টায় রাজবাড়ী পুলিশ লাইন্সের ফোর্স ডাইনিং-এ এ উৎসবের আয়োজন করা হয়।
উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন। তিনি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, “বাঙালির প্রাণের এই উৎসব আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম প্রতীক। পুলিশ সদস্যদের সঙ্গে এই আনন্দ ভাগাভাগি করতে পেরে আমি আনন্দিত।”
পান্তা-ইলিশ, ভর্তা, শাক ও অন্যান্য বাঙালি খাবারের সমন্বয়ে উৎসবটি এক অনন্য আমেজে পরিণত হয়। এতে অংশ নেন জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, পুলিশ লাইন্সের অফিসার এবং ফোর্স সদস্যরা।
উৎসবের পুরো পরিবেশজুড়ে ছিল প্রাণচাঞ্চল্য ও আনন্দঘন মুহূর্ত, যা কর্মরত পুলিশ সদস্যদের মাঝে নববর্ষের উৎসবমুখরতা ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নববর্ষের এই আয়োজন রাজবাড়ী জেলা পুলিশের সৌহার্দ্য ও সম্প্রীতির প্রতীক হয়ে উঠেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































