বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত –
- Update Time : ০৭:১৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
- / ৬০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে ২০১৬ সালে সর্বশেষ সম্মেলন হয়েছিলো।
এবারের সম্মেলনে সভাপতি পদে ডাঃ পূর্ণিমা দত্ত, সাধারণ সম্পাদক ত্রিস্টিনা মারিও রেখা দাস এবং সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে কানিজ ফাতেমা চৈতী কে।
এছাড়া সহ-সভাপতি পদে শামসুন্নাহার চৌধুরী, সবিতা চন্দ, রোকেয়া রহমান, শাহিনা সুলতানা, শুক্লা সরকার, সাংগঠনিক সম্পাদক ফারজানা জাহান মিনি, অর্থ সম্পাদক শাশ্বতী চক্রবর্তী, লীগ্যাল এইড সম্পাদক রেহেনাজ পারভীন সালমা, আন্দোলন সম্পাদক শায়লা তাবাসসুম নেওয়াজ, প্রশিক্ষণ সম্পাদক নবিতা দাস, প্রচার ্র প্রচারনা সম্পাদক তানিয়া সুলতানা সিমি, সমাজ কল্যাণ সম্পাদক হুসনে নাহিদ প্রিয়া, শিক্ষা সাংস্কৃতি সম্পাদক কাণিজ ফাতেমা বেবি, পরিবেশ বিষয়ক সম্পাদক দোলন দাস, আন্তর্জাতিক সম্পাদক মোর্শেদা এবং
সদস্য লাইলী নাহার, দেবাহুতি চক্রবর্তী, নাজমা সুলতানা, জেসমিন আক্তার, শম্পা প্রামাণিক, অমিতা চক্রবর্তী, তানজিলা আক্তার, মেহেদী হাসিনা, আঞ্জুমান আরা, শারমীন সুলতানা পরশ, লায়লা পারভীন খান, শার্মীন রেজা লোটাস, অর্চনা রায়, মৌসুমী সাথী, প্রিয়ন্তী দাস, খোর্শেদা আক্তার ও ঐশী দত্ত।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































