বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটি ও বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
- Update Time : ০৯:৩৪:২৯ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪
- / ৬১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
“রক্ত দিলে হয় না ক্ষতি, জাগ্রত হয় মানবিক অনুভুতি” এবং “শুভ কাজে সবার পাশে”-এর শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটি রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে এবং বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সার্বিক সহযোগিতায় শিশু শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
আজ রবিবার দুপুরে জেলা শহরের ঐতিয্যবাহি শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দৈনিক কালের কণ্ঠের রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ নিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. নিম হাকিম। বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটি’র প্রতিষ্ঠাতা ও পরিচালক শাহরিয়ার রিয়াজ। উপস্থিত ছিলেন, শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সহকারি শিক্ষক মনিরা পারভীন, সেলিনা আক্তার শেলি, সেলিনা আক্তার, বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটি রাজবাড়ী সদর উপজেলা শাখার সভাপতি রহিমা আক্তার রুহি, মডারেটর স্বেচ্ছাসেবক আবু দাউদ সাইফুল্লাহ, সামিউল রাফসান, শাকিল আহম্মেদসহ অন্যান্যরা।
পরে শতাধিক শিশুর হাতে আম, কাঁঠাল, পেয়ারাসহ নানা প্রজাতির গাছের চারা তুলে দেয়া হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































