বাংলাদেশ কিশোর-কিশোরী সম্মেলন অংশ নিলো রাজবাড়ীর সেরা দশ –
- Update Time : ০৭:১১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ অক্টোবর ২০১৮
- / ৫১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) তরুণ প্রজন্মের মধ্যে সুকুমারবৃত্তি চর্চা ও মাদক এবং জঙ্গীবাদের ভয়াল গ্রাস হতে রক্ষা করতে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচী গ্রহণ করেছে। এরই আওতায় দেশব্যাপী প্রতিশ্রুতিশীল কিশোর-কিশোরী নির্বাচন করা হয়েছে।
বাংলাদেশ কিশোর-কিশোরী সম্মেলন নামের এই প্রতিযোগিতায় প্রত্যেক উপজেলা থেকে ১০ জন শ্রেষ্ঠ কিশোর-কিশোরী নির্বাচন করে জেলা পর্যায়ের প্রতিযোগিতার মাধ্যমে সেরা ১০ জন বাছাই পূর্বক তাদের কে নিয়ে ঢাকায় গত ২১অক্টোবর সকাল ৯টায় বঙ্গবন্ধু আন্তরজাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ কিশোর-কিশোরী সম্মেলন- ২০১৮ অনুষ্ঠিত হয়। অংশ গ্রহণকারীরা হলো, নীলয় সাহা, আহনাফ রাইয়ান, আহনাফ জাবীর, মনন আহম্মেদ, শাহমা আরুসা, মাহমুদুল হাসান, হাসিবুল হাসান, শাহরীয়ার মোর্শেদ খান, সাকিব সালিন ও সাদিয়া ইসলাম।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































