বাংলাদেশের সাম্প্রদায়িক অপ শক্তির নির্ভর যোগ্য প্রতিষ্ঠান বিএনপি- ওবায়দুল কাদের –
- Update Time : ০৫:০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১
- / ৫৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, এবার কুমিল্লায় পরিকল্পিত ভাবে মুসলমানদের প্রানের গ্রন্থ কোরআনকে দেবীর পায়ে রাখা হয়েছে। এটা কোন হিন্দু করেছে বলে আমি বিশ্বাস করি না। বাংলাদেশের সাম্প্রদায়িক অপ শক্তির নির্ভর যোগ্য প্রতিষ্ঠান বিএনপি। আন্দোলন সংগ্রামে ব্যার্থ হয়ে রঙ্গিন চশমার ফাক দিয়ে তারা আজকে বাংলাদেশকে রঙ্গিন দেখছে।
তিনি আরো বলেন, আজকে আপনাদের মাঝে প্রাতযোগিতা হচ্ছে, প্রতিযোগিতা হওয়া ভালো, সুষ্ঠ প্রতিযোগিতা। প্রতিযোগিতাকে অসুস্থ করবেন না, আমরা নিজ দলের লোক, বিপদে আপদে সবাই এক, সুসময়ে দুঃসময়ে এক থাকতে হবে, এক জায়গায় আমাদের বসতে হবে। আমরা আজকে নিজেরা শত্রুতা করে, বাইরের শত্রুদের ডেকে আনবেন না। নিজে ঘরে যদি শত্রু থাকে, তাহলে বাইরের শত্রু আর লাগে না। ঘরের শত্রুই আমাদের ক্ষতির জন্য যতেষ্ঠ। কাজেই ঘরের মধ্যে শত্রুতা ডেকে আনবেন না।
তিনি শনিবার দুপুরে রাজবাড়ী জেলা শহরের শহীদ আব্দুল আজিজ খুশি রেলওয়ে ময়দানে আয়োজিত বাংলাদেশ আওয়ামীলীগ রাজবাড়ী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির ভার্চুয়ালী বক্তৃতায় এ সব কথা বলেন।
সম্মেলনে আরো বক্তৃতা করেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য লে: কর্নেল (অবঃ) ফারুক খান এমপি ও আব্দুর রহমান, যুগ্ন-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শিল্প ও বাণিজ্য সম্পাদক সিদ্দিকুর রহমান, সদস্য সানজিদা খানম, শাহাবুদ্দিন ফারাজী, ইকবাল হোসেন অপু, আওয়াল ঢালী, রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের এমপি সালমা চৌধুরী রুমা। সভাপতিত্ব করেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম । সভায় সঞ্চালনায় ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































