বহরপুরে গ্রামীণ মেলার নামে চলছে অবৈধ লটারি, টিকিট ও প্রচার মাইক জব্দ
- Update Time : ০৯:২৯:০৮ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০২৩
- / ৪৭৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে গ্রামীণ পণ্য মেলার নামে লটারীর টিকিট বিক্রিকালে জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। এসময় একটি প্রচার মাইক, চারটি ড্রামসহ বিপুল পরিমাণ টিকিট জব্দ করেছে ।
শনিবার দুপুরে বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ হাসিবুল হাসান এ অভিযান চালিয়ে বালিয়াকান্দি বাজারের বিভিন্ন স্থান থেকে প্রচার মাইকসহ লটারীর টিকিট ও চারটি ড্রাম জব্দ করেন।
জানাগেছে, গত ৩০ সেপ্টেম্বর থেকে উপজেলার বহরপুর ফুটবল মাঠে গ্রামীণ পন্য মেলার সার্কাস, লটারীর টিকিট বিক্রি করে আসছিল। বিষয়টি নিয়ে এলাকার লোকজনের আপত্তি থাকলেও ম্যানেজ করে চলছিল এ কার্যক্রম। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হলে এ অভিযান পরিচালনা করেন।
বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসান বলেন, অবৈধ ভাবে লটারীর টিকিট বিক্রি করায় অভিযান চালিয়ে লটারি ও সরঞ্জাম জব্দ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































