বর্ণাঢ্য আয়োজনে রাজবাড়ী জেলা আ:লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মদিন পালিত –
- Update Time : ০৪:০২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ মার্চ ২০২২
- / ৭৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে দিবসটি উপলক্ষে রাজবাড়ী জেলা আওয়ামী লীগের আয়োজনে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন থেকে শহরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়।
এ সময় র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলগেট সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা।
এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী – ২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম, সহ-সভাপতি ও রাজবাড়ী – ১ আসনের এমপি কাজী কেরামত আলী, যুগ্ম-সম্পাদক শেখ সোহেল রানা টিপুসহ জেলা, উপজেলা, ইউনিয়নের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন করা হয়।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়




































































































