বর্ণাঢ্য আয়োজনে রাজবাড়ীতে “বাংলা উৎসব” অনুষ্ঠিত –
- Update Time : ০৮:৩২:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৩ মার্চ ২০২১
- / ৭৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলা ভাষার শুদ্ধ চর্চার লক্ষে রাজবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে “বাংলা উৎসব” অনুষ্ঠিত হয়েছে।
রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে শনিবার দিন ব্যাপী অনুষ্ঠিত ওই উৎসবের আয়োজন করে “রাজবাড়ী একাডেমি”। সকালে আনুষ্ঠানিক ভাবে এ উৎসবের উদ্ধোধন করেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
রাজবাড়ী একাডেমির সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, ফরিদপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডাঃ ইকবাল হোসেন, সাবেক জেলা শিক্ষা অফিসার আজিজা খানম, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাসসহ অন্যান্যরা।
দিন ব্যাপী অনুষ্ঠানে হাতের সুন্দর লেখা, কুইজ, চিত্রাংকন, শব্দ দ্বারা বাক্য গঠন, বানান সংশোধন, মানচিত্রে স্থান শনাক্তকরণ, উপস্থিত বক্তৃতা, আবৃত্তি, দেয়াল পত্রিকা, ছড়া লিখনসহ ৩৫ বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৫ শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করে। বিকালে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari (https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































