বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজবাড়ীতে সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন –
- Update Time : ০৯:১৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুলাই ২০১৮
- / ৪৭ Time View
কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয় ও রাজবাড়ী জেলা প্রশাসন আয়োজনে বৃহস্পতিবার সন্ধ্যায় সাংস্কৃতিক উৎসব ২০১৮ উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার, সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের উপ প্রধান শামীম খাঁন, পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক দিলীপ কুমার কর প্রমুখ। আরও উপস্থিত ছিলেন, জেলা প্রশাসকের সহধর্মিণী মর্জিনা ইয়াসমিন, পুলিশ সুপারের স্বামী সাজ্জাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রেবেকা খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ ছাদেকুর রহমানসহ জেলা প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তারা। এ অনুষ্ঠান শনিবার রাতে শেষ হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































