বরাট ভাকলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুশীল দত্ত তাপসের অবসর জনিত বিদায় সংবর্ধনা –
- Update Time : ০৬:২৪:১৫ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১
- / ৪১ Time View
ইমরান হোসেন মনিম, আতিয়ার রহমান : রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার বরাট ভাকলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সুশীল দত্ত তাপসের অবসর জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে স্কুল প্রাঙ্গানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন, ওই শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা পর্যদের সভাপতি মহম্মদ আলী চৌধুরী। প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ড. মোঃ ফজলুল হক, সাবেক জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হাসান, বরাট ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান সালাম, ছোট ভাকলা ইউনিয়নের চেয়ারম্যান আমজাদ হোসেনসহ অন্যান্যরা। অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ, বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শেষে আগতরা ফুল, ক্রেষ্ট ও উপহার সামগ্রী দিয়ে বিদায় সংবর্ধনা প্রদান করেন।
সুশীল দত্ত তাপস ২০০৩ সাল থেকে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং পরবর্তীতে অধ্যক্ষের দায়িত্ব পালন করে আসছিলেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































