বরাট জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র এবং শিক্ষা বৃত্তি প্রদান –
- Update Time : ০৮:৫৭:১৯ অপরাহ্ন, শনিবার, ৬ ফেব্রুয়ারী ২০২১
- / ৪৬ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বরাট জনকল্যাণ ফাউন্ডেশনের ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দের ছোট ভাকলা ইউনিয়নের চৌধুরী আব্দুল হামিদ একাডেমি প্রাঙ্গনে নদী ভাঙ্গন, সুবিধা বঞ্চিত ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এবং দরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীদের শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
এ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
বরাট জনকল্যাণ ফাউন্ডেশনের সভাপতি ইঞ্জনিয়ার চৌধুরী নেসারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সি, রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান, গোয়ালন্দের সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম, বরাট জনকল্যাণ ফাউন্ডেশনের সহ-সভাপতি অধ্যাপক মোঃ সিরাজুল হক, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, সমাজ সেবক দেলোয়ার হোসেন প্রমুখ।
পরে ১৫ কৃতি শিক্ষার্থীকে আর্থিক সহায়তা এবং ২৫০ জন শীতার্তকে কম্বল প্রদান করা হয়।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































