বরাট ও দাদশীর দুঃস্থদের মাঝে চাল বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী –
- Update Time : ১১:০৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১
- / ৪৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার বরাট ও দাদশী ইউনিয়নে করোনা, নদী ভাঙ্গনসহ প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ৪শ টি দুঃস্থ পরিবারের মাঝে জিআরের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
সোমবার দুপুরে বরাটের আলহাজ্ব আব্দুল করিম উচ্চ বিদ্যালয় ও দাদশী বাজার প্রাঙ্গনে প্রধান অতিথি হিসাবে এ চাল বিতরণ করেন রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। এ সময় সাংসদ তার নিজস্ব তহবিল হতে প্রত্যেককে ১শ করে নগদ টাকা দেন।
এ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমি মোঃ সায়েফ, ভাইস চেয়ারমান রকিবুল হাসান পিয়াল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম মনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, বরাট ইউপি চেয়ারম্যান শেখ মনিরুজ্জামান সালাম, ইউপি আওয়ামী লীগ সভাপতি আরশাদ আলী খান, সাধারন সম্পাদক শেখ ফরিদ আহম্মেদ, দাদশী ইউপি আওয়ামী লীগের সভাপতি রমজান আলী, সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর মীর সহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতাকর্মীরা।
প্রধান অতিথি সবাই স্বাস্থ্যবিধি মেনে স্ব-স্ব ইউনিয়ন পরিষদ থেকে টিকা আহ্বান জানান।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































