বন্ধুসভার উদ্যোগে রাজবাড়ী সরকারি কলেজে বৃক্ষরোপণ –
- Update Time : ১০:০৪:০৬ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯
- / ৬৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সরকারি কলেজে আজ বুধবার বেলা সাড়ে ১১টায় প্রথম আলো রাজবাড়ী বন্ধুসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রশাসনিক ভবনের সামনে একটি পেয়ারা গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধন ঘোষণা করেন রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এসময় বন্ধুসভার সভাপতি সহকারী অধ্যাপক শামীমা আক্তার মুনমুনের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন রাস্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগি অধ্যাপক বদর উদ্দিন আহমদ, দর্শণ বিভাগের সহযোগি অধ্যাপক মো. আ. সালাম মন্ডল। স্বাগত বক্তব্য দেন প্রথম আলো’র রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রথম আলো বন্ধুসভার সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম ফাহিম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, সামাজিক সংগঠন সৃজণশীল রাজবাড়ীর সভাপতি শফিকুল ইসলাম, বন্ধু বিনয় হালদার, মারিয়া আক্তার, ইশরাত খানসহ শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন প্রমূখ। উদ্বোধন শেষে শিক্ষা প্রতিষ্ঠানটির নবনির্মিত ‘বঙ্গবন্ধু ছাত্রাবাস’ এর সামনের চত্বরে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করা হয়। এছাড়া শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
অধ্যাপক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, গাছ মানুষের বন্ধু। গাছের উপকারিতা বলে শেষ করা যাবে না। প্রথম আলো বন্ধুসভা বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালিত করে থাকে। সংগঠনের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে। এটি খুবই প্রশংসনীয় উদ্যোগ। সবুজ বাংলাদেশ তথা সবুজ পৃথিবী এবং নির্মল অক্সিজেন পেতে এসব বৃক্ষ সহায়ক ভূমিকা রাখবে। রাজবাড়ী সরকারি কলেজের উদ্যোগেও মুজিব বর্ষ হিসেবে আগষ্ট মাসে বৃক্ষরোপণ করা হবে।
প্রসঙ্গত, প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে ‘একজন বন্ধু দুটি গাছ’ স্লোগান সামনে রেখে সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। গতবছর বন্ধুসভার উদ্যোগে সারাদেশে ৭১ হাজার গাছ রোপণ ও বিতরণ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































