বন্ধবন্ধু’র নামের সাথে মিশে আছে গোয়ালন্দের নাম – ডিসি দিলসাদ বেগম-
- Update Time : ১০:৪৩:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯
- / ৫৫ Time View

আজু শিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
‘দীর্ঘদিন আগে থেকে গোয়ালন্দ মহকুমা একটি ঐহিত্যবাহি স্থান। জাতির জনক বন্ধবন্ধুর নামের সাথে মিশে আছে এই গোয়ালন্দ। আমি যে ক’দিন রাজবাড়ীতে থাকব আমার কাজের মধ্যে এই গোয়ালন্দ অগ্রাধিকার পাবে।’ রাজবাড়ীর নবাগত জেলা প্রশাসক দিলসাদ বেগম গোয়ালন্দ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে বৃহস্পতিবার দুপুরে মত বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন।
জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে সুচারু ভাবে কাজ করার প্রত্যয় ব্যাক্ত করে তিনি আরো বলেন, আশাকরি এই এলাকার মাদককে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। কারণ একজন ছাত্রলীগ নেতা এই মঞ্চে মাদক বিরোধী বক্তব্য দিলেন, আর তরুন সমাজ যদি মাদকের বিরুদ্ধে সোচ্চার হয় তবে কাজটি অনেকটা সহজ হবে। বাল্যবিয়ে বন্ধ করতে সকল পর্যায় থেকে সঠিক সময়ে তথ্য দেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, নদী ভাঙনের কারণে রাজবাড়ী জেলা শিক্ষায় অনেকটা পিছিয়ে আছে। তাই বলে থেমে থাকলে চলবে না। এ পরিস্থিতি থেকে উত্তরনে আমাদের কাজ করতে হবে। গোয়ালন্দ উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে জেলা প্রশাসন থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলুর সভাপতিত্ব উপজেলা পরিষদ মুক্তমঞ্চে অনুষ্ঠিত মতবিনিময়ে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারী কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্লা, গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুজ্জামান মিয়া, সহ সভাপতি গোলজার হোসেন মৃধা, উজানচর ইউপি চেয়ারম্যান আবুল হোসেন ফকীর, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব নির্মল কুমার চক্রবর্তী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বাবর আলী, শিল্পপতি সেলিম মুন্সি, গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারন সম্পাদক আক্তারুজ্জামান মৃধা, উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান প্রমুখ।
মতবিনিময়ে উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তি, সাংবাদিক, শিক্ষক ও সূধীজন অংশগ্রহন করেন। এসময় গোয়ালন্দ উপজেলা পরিষদ, স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ, গোয়ালন্দ পৌরসভা, মোস্তফা মেটাল ইন্ড্রাসট্রিস লি:, অনলাইল পত্রিকা রাজবাড়ীবিডি.কম, প্রথম আলো বন্ধুসভা, অফিসার্স ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































