বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত
- Update Time : ১১:২১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
- / ৫৩ Time View
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকালে কাজী হেদায়েত হোসেন স্টেডিয়ামে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।এতে জেলা সদরের মিজানপুর ইউনিয়ন ও দ্বাদশী ইউনিয়নের মধ্যে ফাইনাল খেলা হয়। ৫ টা থেকে ৬ টা পর্যন্ত এক ঘন্টার চলমান খেলায় প্রথমার্ধে কোন গোল না হলেও খেলার দি¦তীয়ার্ধে মিজানপুর ইউনিয়ন দ্বাদশী ইউনিয়নকে একটি গোল করে।এতে মিজানপুর ইউনিয়ন ১-০ গোলে বিজয় লাভ করে।
এ খেলায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা সহকারী কমিশনার উম্মে ছালমা,জেলা ক্রীড়া কর্মকর্তা ফেরদৌসি আক্তার বন্যা,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল,জেলা ফুটবল ফেডারেশনের সভাপতি ও ক্রীড়াবিদ মঞ্জুরুল ইসলাম দুলাল,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হেদায়েত আলী সোহরাব,সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সিয়াদত আলী টগর সহ প্রমূখ।
পরে বিজয়ী দল মিজানপুর ইউনিয়নকে প্রথম পুরস্কার গোল্ডকাপ ও দ্বাদশী ইউনিয়নকে রানারআপ পুরস্কার বিতরন করে আগত অতিথিরা। এসময় সেরা খেলোয়ার,সেরা গোলদাতাকে অর্থ প্রদান ও ৮ জন রেফারিকে ক্রেস্ট প্রদান করা হয়।গত বৃহস্পতিবার জেলা সদরের ১৪টি ইউনিয়নের ১৪টি দল এ খেলায় অংশ গ্রহন করে এবং ফাইনাল খেলায় মিজানপুর ও দ্বাদশী ইউনিয়ন অংশ গ্রহন করে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































