বঙ্গবন্ধু’র সমাধি দর্শন করলো দৌলতদিয়া চাইল্ড ক্লাবের শিশুরা –
- Update Time : ০৭:০১:০৪ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২০
- / ৭৯ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল দর্শন করেছে দেশের বৃহত্তর রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লী অবহেলিত শিশুরা। আজ বুধবার সকালে আনুষ্ঠানিক ভাবে ওই সব শিশুদের বিদায় জানিয়েছেন, রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমান, পিপিএম (বার)। যৌনপল্লীর শিশুদের নিয়ে গঠিত গোয়ালন্দ চাইন্ড ক্লাব শিক্ষা সফরের অংশ হিসেবে এ কর্মসূচী গ্রহণ করে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল তায়েবীর জানান, আজ সকাল সাড়ে ৭টার দিকে গোয়ালন্দ বাস টার্মিনাল এলাকায় শিশুদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন, রাজবাড়ীর পুলিশ সুপার মিজানুর রহমান, পিপিএম (বার)। এই শিক্ষা সফরের নেতৃত্ব দেন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরিফউজ্জামান। তার সাথে ছিলেন, গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান পিপিএম, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আসজাদ হোসেন আজু, সাধারন সম্পাদক শামীম শেখ, অন্যান্য সাংবাদিক, মুক্তি মহিলা সমিতির কর্মকর্তা ও ৩০ জন শিশু। শিশুরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থল দর্শন শেষে আজ রাতে ফিরে আসে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































