বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলা ছাত্রলীগের দোয়া মাহফিল –
- Update Time : ০৬:৩৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
- / ৬৪ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
সর্বকাল ও হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজবাড়ী জেলা ছাত্রলীগ সভাপতি জাকারিয়া মাসুদ রাজিবের উদ্দ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ জোহর নতুন বাজার মুরগি র্ফাম রাজিবের ব্যাক্তিগত অফিসে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বঙ্গবন্ধু ও তার পরিবারের নিহত সবার রুহের মাগফিরাত কামনা এবং সারাবিশ্বে প্রানঘাতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে বাংলাদেশকে রক্ষায় দোয়া করা হয়। এছাড়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দীর্ঘায়ু কামনাসহ সমগ্র জাতির জন্য দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগ সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ, ৭নং পৌর কাউন্সিলর মোঃ মিজানুর রহমান, প্রচার সম্পাদক আলম শেখ, সদর থানা ছাত্রলীগের সভাপতি সামছুল সালেহিন অপু, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইফতি হক শৌরভ, সাধারন সম্পাদক ইমরান সরদার প্রমূখ। এছাড়া জেলা ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্জ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































