ফেরি সংকটে দৌলতদিয়ায় যানজট
- Update Time : ০৯:০২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ এপ্রিল ২০২২
- / ৭১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
পণ্যবাহি ট্রাকের চাপ ও ফেরি সংকটের কারণে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে যানজট লেগেই আছে।
মঙ্গলবার সকাল থেকে ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের ৬ কিলোমিটার এলাকায় যাত্রীবাহি পরিবহন ও পণ্যবাহি ট্রাক রয়েছে পারের অপেক্ষায়। প্রতিটা যানবাহনকে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থেকে ফেরিতে উঠতে হচ্ছে। ফলে ভোগান্তিতে চালক ও যাত্রীরা। তবে ঘাট কতৃপক্ষ বলছে, ফেরির কোন সংকট নেই। অতিরিক্ত যানবাহনের চাপেই যানজট সৃষ্টি হচ্ছে।
বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, এই রুটে ছোট-বড় মিলে ১৯ রয়েছে। এর মধ্যে ১৭ টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ২ টি ফেরি বিকল থাকায় মেরামতে পাঠানো হয়েছে। ঈদের পাঁচদিন আগে ও পরে পণ্যবাহি ট্রাক পারাপার বন্ধরাখা হবে। যে কারণে অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে এই ঘাটে। ট্রাক পারাপার বন্ধ হলেই পরিস্থিতি স্বাভাবিকে চলে আসবে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































