ফেরি সংকটে দৌলতদিয়া যানবাহনের লম্বা সারি, ভোগান্তিতে চালকরা –
- Update Time : ০৯:৪৪:১৭ অপরাহ্ন, রবিবার, ৩১ অক্টোবর ২০২১
- / ৪৭ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
ফেরি সংকট ও অতিরিক্ত যানবাহনের চাপে দেশের দক্ষিণ পশ্চিমঞ্চলের অন্যতম প্রবেশদ্বার রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়ায় প্রায় ৭ কিলোমিটার সড়কে যানবাহনের লম্বা সিরিয়াল তৈরি হয়েছে।
সিরিয়ালে পন্যবাহি ট্রাকের সংখ্যাই বেশি। ফলে দিনের পর দিন নদী পারের অপেক্ষায় সড়কের খোলা অাকাশের নিচে থেকে খাবার, গোসল ও টয়লেট সমস্যায় পড়ছেন ট্রাক চালক ও তার সহকারীরা। এবং সে সময় চুরি হচ্ছে গাড়ির তেলসহ টাকা ও মোবাইল।
এছাড়া সময় মত মালামাল পরিবহন না পেরে বেড়ে যাচ্ছে তাদের পরিবহন খরচ।
রোববার সকাল ১০ টার দিকে দৌলতদিয়া প্রান্ত সড়কের প্রায় ৪ ও ঘাট থেকে ১৪ কিলোমিটার দুরের গোয়ালন্দ মোড়ের সড়কে প্রায় ৩সহ প্রায় ৭ কিলোমিটার সড়কে পন্যবাহি ট্রাকের সিরিয়াল দেখাযায়।
এদিকে যাত্রীবাহি যানবাহন ও পচনশীল পন্যবাহি ট্রাক গুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করছে কর্তৃপক্ষ। তবে অপচনশীল পন্যবাহি ট্রাক গুলোকে দিনের পর দিন পারের অপেক্ষায় থাকতে হচ্ছে।
চালকরা জানান, তারা কেউ কেউ ৩ থেকে ৫ দিন পর্যন্ত খোলা অাকাশের সড়কে নিচে বসে অাছেন। যেখানে নাই গোসল, খাবার ও টয়লেট ব্যবস্থা। দুরে গিয়ে গোসল, খাবার ও টয়লেট করতে হয়। তাছরা রাতে চুরি হয় গাড়ির তেল ও তাদের টাকা ও মোবাইল। এবং সময় মত মালামাল পৌছাতে না পেরে খরচও বেয়ে যায়। দৌলতদিয়ায় এরকম ভোগান্তি সব সময় পোহাতে হচ্ছে।
বর্তমানে এরুটে ছোট বড় ১৭টি ফেরি চলাচল করছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































