ফেরি সংকটে দৌলতদিয়ায় ট্রাকের সিরিয়াল –
- Update Time : ০৫:২৫:০৭ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২
- / ৬৩ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি সংকটের কারণে রাজবাড়ীর দৌলতদিয়ায় পন্যবাহি ট্রাকের লম্বা সিরিয়াল তৈরি হয়েছে।
রোববার সকাল থেকে ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের চার কিলোমিটার এলাকায় পণ্যবাহি ট্রাকের লম্বা সিরিয়াল রয়েছে। এছাড়া যাত্রীবাহি যানবানহন অল্প সময় অপেক্ষা করেই পাচ্ছে ফেরির নাগাল।
এদিকে পন্যবাহি ট্রাক গুলোকে ঘন্টার পর ঘন্টা এবং কোন কোন সময় এক থেকে দুই দিন অপেক্ষায় থাকতে হচ্ছে। ফলে ভোগান্তি পোহাচ্ছেন চালক ও হেলপাররা।
চট্রগ্রামগামী ট্রাক চালক সেলিম চৌধুরী ও অাশিক শেখ জানান, দৌলতদিয়ায় ট্রাক চালকদের ভোগান্তির শেষ নাই। কয়েকদিন পর ঈদ। মাল নিয়ে চট্টোগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন, কিন্তু কখন ফেরি পাবেন সে নিয়ে দুশ্চিন্তায় অাছেন। সময়মত যেতে না পারলে, ঈদের অাগে ফিরে অাসতে পারবে না। কারণ ঈদের তিন দিন অাগে থেকে পন্যবাহি ট্রাক পারাপার বন্ধ। যে কারণে হয়তো পরিবারে সাথে ঈদ উদযাপন করতে পারবেন না ধারনা করছেন। অার ফেরি ঠিকমত চলাচল করলে তাদের এ ভোগান্তি হবে না।
বিআইডব্লিউটিসি কতৃপক্ষ জানায়,ঈদের তিন দিন আগে ও পরে পণ্যবাহি ট্রাক পারপার বন্ধ রাখা হবে সেজন্য পণ্যবাহি ট্রাকের চাপ রয়েছে। যে কারণে ঘাট এলাকায় যানজট সৃষ্টি হচ্ছে। এই রুটে ছোট-বড় মিলে ১৯ টি ফেরির মধ্যে ১৭ টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। এবং ঘাট সচল রয়েছে ৫টি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































