ফেরির নাগাল পাওয়া দায়, দৌলতদিয়া প্রান্তে আটকে আছে শত শত পন্যবাহী ট্রাক, দূর্ভোগ-
- Update Time : ১০:৩৫:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১
- / ৭৪ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া -পাটুরিয়া নৌরুটে তীব্র স্রোতের কারনে ফেরি পারাপার চরমভাবে ব্যাহত হচ্ছে। দৌলতদিয়া ঘাট প্রান্তে ৯ কিলোমিটার দীর্ঘ সারিতে আটকে আছে সহস্রাধিক যানবাহন। এখানে ৩-৪ দিনেও ফেরির নাগাল মিলছে না বলে ভুক্তভোগী চালকরা অভিযোগ করেন।
ঘাট সূত্রে জানা গেছে, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বৃহস্পতিবার পিদ্মা নদীর পানি ১০ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৫সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এতে করে নদীতে তীব্র স্রোতের কারণে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। প্রতিটি ফেরি নদী পার হতে স্বাভাবিক সময়ের চেয়ে প্রায় দ্বিগুণ সময় লাগছে।
এ ছাড়াও বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল কার্যত বন্ধ রয়েছে। যে কারণে দৌলতদিয়া -পাটুরিয়া ঘাট এলাকায় কয়েকদিন ধরে তৈরি হচ্ছে পণ্যবাহী যানবাহনের লম্বা সারি। প্রতিটি পণ্যবাহী যানবাহনকে ফেরির নাগাল পেতে অপেক্ষা করতে হচ্ছে ৩ থেকে ৪ দিন পর্যন্ত।
বৃহস্পতিবার সরেজমিন দেখা যায়, দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের অন্তত ৩ কিলোমিটার জুড়ে অপচনশীল পণ্যবাহী ট্রাকের দীর্ঘসারি। এর মধ্যে রয়েছে প্রায় শতাধিক যাত্রীবাহী যানবাহন। এ ছাড়া একইভাবে ঘাট থেকে প্রায় ১৪ কিলোমিটার দুরে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় হতে আহলাদিপুর বাজার পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার এলাকায় পণ্যবাহী ট্রাক সিরিয়ালে আটকে রাখা হয়েছে । সব মিলিয়ে এ প্রান্তে সহস্রাধিক গাড়ি আটকে রয়েছে বলে সংশ্লিষ্টদের ধারনা। তবে জনদূর্ভোগ কমাতে যাত্রীবাহী যানবাহন ও কাঁচামাল বোঝাই ট্রাকগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করছে কতৃপক্ষ ।
ঘাট সূত্রে জানা যায়, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৮টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হলেও পদ্মা-যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে তীব্র স্রোতের সৃষ্টি হচ্ছে। যে কারণে নৌরুটের ফেরিগুলোর স্বাভাবিক চলাচল ব্যাহত হয়ে ফেরির ট্রিপ সংখ্যা কমে গেছে ।
ফরিদপুর হতে ছেড়ে আসা বিআরটিসির ট্রাক চালক রাসেল মিয়া ও আঃ সালাম বলেন,তারা নদী শাসনের কাজে ব্যাবহৃত জিও ব্যাগ বোঝাই করে নরসিংদী যাচ্ছেন।গত সোমবার তারা গোয়ালন্দ মোড়ে এসে সিরিয়ালে আটকে পড়েন।
যশোর থেকে ছেড়ে আসা পণ্যবাহী ট্রাক চালক রফিকুল ইসলাম বলেন, আজ দিয়ে এখানে তিন দিন অপেক্ষা করছি।
এদিকে গোয়ালন্দ মোড় এলাকায় খোলা সড়কে রাত কাটাতে চালক ও সহকারীরা নানা ধরনের দুর্ভোগের সম্মুখিন হচ্ছেন বলে জানান। খাবার , পানি ও টয়লেটের জন্য তাদের বেশি সমস্যায় পড়তে হচ্ছে ।
এ প্রসঙ্গে রাজবাড়ীর ট্রাফিক পুলিশের ইন্সেপেক্টর (টি, আই ) জহুরুল হক বলেন, দৌলতদিয়া ফেরিঘাটকে যানজট মুক্ত রাখতে গোয়ালন্দ মোড় এলাকায় পচনশীল পন্যবাহী গাড়িগুলোকে আটকে রাখা হচ্ছে। আজকেও ( বৃহস্পতিবার) সেখানে অন্তত ৫-৬ কিলেমিটার পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। ঘাটে গাড়ির চাপ কমে আসলেই সেখান থেকে গাড়ি গুলো সিরিয়াল অনুসারে ঘাটের দিকে ছেড়ে দেওয়া হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) জামাল হোসেন বলেন, বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ। পদ্মা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। এ কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় নদী পারের জন্য ট্রাকগুলোকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। তবে দূর্ভোগ কমাতে যাত্রীবাহি যানবাহন ও কাঁচামালের ট্রাকগুলো অগ্রাধিকার ভিত্তিতে পারাপার করা হচ্ছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































