ফাও খেতে নিষেধ করায় কালুখালীর বাঙ্গি ক্ষেত ধ্বংস ! –
- Update Time : ১০:০০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
- / ৬৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম:
ফাও খেতে নিষেধ করায় কৃষকের দুইটি ক্ষেতের কয়েক লক্ষাধিক টাকার বাঙ্গি কুপিয়ে কেটে ধ্বংস করে দিয়েছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের পাঁচুরিয়া গ্রামে। জমি মালিক ওই ঘটনায় ১৭ জনকে আসামি করে কালুখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
জানাগেছে, ওই গ্রামের আব্দুল খালেক মন্ডলের ছেলে বাবন মন্ডল এবং শহর আলীর ছেলে সায়েদ মন্ডল বাড়ীর অদুরে থাকা মাঠে প্রায় ৩ পাখি জমিতে বাঙ্গি আবাদ করে। বাবন মন্ডল জানান, প্রতি বছরের মত এবারও জমি বর্গা নিয়ে তিনি বাঙ্গির আবাদ করেন। পাশ^বর্তী চরকুলটিয়া গ্রামের একদল দূর্বৃত্ত মাঝে মধ্যেই তার ক্ষেতে এসে জোরপূর্বক বিনামূল্যে বাঙ্গি খেয়ে ও নিয়ে যায়। গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ওই দূর্বৃত্তরা তার ক্ষেতে আসে। তারা ক্ষেতে পাকা বাঙ্গি না পেয়ে মোবাইলে ফোন দেয় এবং পাকা দুইটা বাঙ্গি ও লবন নিয়ে ক্ষেতে আসতে বলে। তিনি ভয়ে তার ছোট ভাই তপন মন্ডলকে সাথে নিয়ে দুইটি বাঙ্গি ও লাবন নিয়ে আসেন। দূর্বৃত্তরা বাঙ্গি খায়। আবার নিয়েও যেতে চায়। সে সময় তিনি তাদের বাঙ্গি নিয়ে যেতে নিষেধ করেন। এতে তারা ক্ষুব্দ হয় এবং বাবন মন্ডল ও তার ভাইকে বেধরক মারপিট করে। এর কিছু সময় পর দূর্বৃত্তরা পুনরায় ক্ষেতে আসে এবং তার ও পাশ্বর্বতী সায়েদ মন্ডলের ক্ষেতের বাড়ন্ত কয়েক লক্ষাধিক টাকা মূল্যের বাঙ্গি কেটে ধ্বংস করে রেখে চলে যায়। পরবর্তীতে তারা ক্ষেতে এসে এই ঘটনা দেখতে পান।
মৃগী পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি পুলিশ পরিদর্শক কালাম খান জানান, শুক্রবার সকালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেই সাথে দূর্বৃত্তদের গ্রেপ্তার করতে অভিযানও চালিয়েছেন। তবে তাদের আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় চাষী বাবন মন্ডল বাদী হয়ে কালুখালী থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































