ফাইনালে রাজবাড়ীর বরাট ভাকলা, কৈডাঙ্গা ও আলাদীপুর আরসি স:প্রা:বি: দল –
- Update Time : ০৮:৩৭:৫৫ অপরাহ্ন, বুধবার, ৪ জুলাই ২০১৮
- / ৬৫ Time View
কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
আজ বুধবার সকালে রাজবাড়ী বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ সরকারী প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ২০১৮ইং সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। প্রথমে সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের প্রাথমিক স্কুলগুলোর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। এর ভেতর থেকে ৮টি স্কুল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উপজেলা পর্যায়ের আজকের সেমিফাইনাল খেলায় অংশগ্রহন করে ৪টি স্কুল ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে।
মেয়েদের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপে নিচপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে বরাট ভাকলা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও গৌরীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে কৈডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় ফাইনালে যায়।
অপরদিকে, ছেলেদের বঙ্গবন্ধু গোল্ড কাপে বাজিতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে কৈডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সৈয়দ পাঁচুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে আলাদীপুর আর সি সরকারী প্রাথমিক বিদ্যালয় ফাইনালে যায়।
খেলা চলাকালীন সময়ে সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাছরিন নাহার, মোঃ আব্দুল কাদের ও মোঃ মোশাররফ হোসেন, প্রধান শিক্ষক হাফিজুর রশিদ, আমিতা রানী সাহা, শাজাহান গাজী, শম্পা প্রমাণিক, সন্ধ্যা রানী বসু, মামুনুর রশিদ সহ সংশ্লিষ্ঠ বিদ্যালয় গুলো শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিল।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































