ফরিদপুরের সংরক্ষিত মহিলা আসনের এমপি হলেন রাজবাড়ীর রুমা –
- Update Time : ০৯:২৮:২১ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০১৯
- / ৭১ Time View

জাহাঙ্গীর হোসেন ,রাজবাড়ী বার্তা ডট কম :
ফরিদপুরের সংরক্ষিত মহিলা আসনের শূন্য পদের উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেয়ে বিনাপ্রতিদ্বন্দীতায় জাতীয় সংসদ সদস্য (৩৩৪) নির্বাচিত হয়েছেন, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠজন, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য এ্যাডঃ ওয়াজেদ আলী চৌধুরীর মেয়ে সালমা চৌধুরী রুমা। গত রবিবার ওই উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার আব্দুল বাতেন তাকে নির্বাচিত ঘোষণা করেন। যদিও আগামী ১৮ আগস্ট ওই আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিলো। তবে কোন প্রতিদ্বন্দী না থাকায় এ ঘোষনা দেয়া হয়।
জানাগেছে, ফরিদপুরের সংরক্ষিত মহিলার আসনের এমপি রুশেমা বেগম গত ১০ জুলাই মারা যান। ফলে তার আসনটি শূন্য হয়। ওই আসনে গত ১৯ জুলাই আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন যাওয়ার আগে মনোনয়নের বিষয়টি চূড়ান্ত করে যান। সে অনুযায়ী দলীয় ভাবে সালমা চৌধুরী রুমাকে দলীয় মনোনয়নের চিঠি প্রদান করা হয়।
রুমার ভাই গোলাম মোস্তফা চৌধুরী রন্টু জানান, তাদের বাবা মরহুম ওয়াজেদ চৌধুরী রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর দলকে সংগঠিত করতে শক্তিশালী ভূমিকা পালন করেন তিনি। তিনি বঙ্গবন্ধুর সঙ্গে রাজনীতি করেছেন। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনের সময় বঙ্গবন্ধু রাজবাড়ীতে অবস্থান করেন এবং টানা ১৫ দিন প্রার্থী ওয়াজেদ আলী চৌধুরীর পক্ষে বাইসাইকেল চালিয়ে রাজবাড়ীর ওলিগলিতে ভোট চান। সালমা চৌধুরী রাজবাড়ী জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































