ফরিদপুরের সংরক্ষিত আসনের শূন্য পদে আ:লীগের মনোনয়ন পেলেন রাজবাড়ীর সালমা চৌধুরী রুমা –
- Update Time : ১০:১৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯
- / ৬৭ Time View

জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী বার্তা ডট কম :
ফরিদপুরের সংরক্ষিত মহিলা আসনের শূন্য পদে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন রাজবাড়ীর সাবেক সংসদ সদস্য এ্যাডঃ ওয়াজেদ আলী চৌধুরীর মেয়ে সালমা চৌধুরী রুমা। তিনি বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিল করবেন। আগামী ১৮ আগস্ট এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানাগেছে।
জানাগেছে, গত শুক্রবার (১৯ জুলাই) আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন যাওয়ার আগে মনোনয়নের বিষয়টি চূড়ান্ত করেছেন। যে কারণে দলীয় ভাবে সালমা চৌধুরীকে মনোনয়নের চিঠিও প্রদান করা হয়েছে। ফরিদপুরের সংরক্ষিত আসনের এমপি রুশেমা বেগম গত ১০ জুলাই মারা যান। ফলে তার আসনটি শূন্য হয়। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আজ এ আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।
রুমার ভাই ও রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী রন্টু জানান, সালমা চৌধুরীর পক্ষে নির্বাচন কমিশনে দলীয় মনোনয়ন দাখিল করা হবে। তাদের বাবা মরহুম ওয়াজেদ চৌধুরী রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকান্ডের পর দলকে সংগঠিত করতে শক্তিশালী ভূমিকা পালন করেন তিনি। তিনি বঙ্গবন্ধুর সঙ্গে রাজনীতি করেছেন। ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনের সময় বঙ্গবন্ধু রাজবাড়ীতে অবস্থান করেন এবং টানা ১৫ দিন প্রার্থী ওয়াজেদ আলী চৌধুরীর পক্ষে বাইসাইকেল চালিয়ে রাজবাড়ীর ওলিগলিতে ভোট চান। সালমা চৌধুরী রাজবাড়ী জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































