প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ছাত্রী’র মা’কে মারপিটের অভিযোগ-
- Update Time : ০৭:৫৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯
- / ৭৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নবম শ্রেণীতে পড়–য়া স্কুল ছাত্রী (১৫)-এর মা’কে মারপিট, বসত ঘরে ভাংচুর ও স্বর্ণালংকার নিয়ে যাবার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে গত শুক্রবার সকালে রাজবাড়ী থানায় ৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।
মারপিটে আহত ছাত্রীর মা জানিয়েছেন, রাজবাড়ী সদর উপজেলার সোনাকান্দর গ্রামের মৃত জলিল সরদারের ছেলে মোঃ আব্দুল হালিম ওরফে গালকাটা হালিম (৩৫) স্কুলে যাওয়া আসার পথে তার নবম শ্রেণীতে পড়–য়া মেয়েকে প্রেমসহ কু-প্রস্তব দিয়ে আসছে। গত ২৮ এপ্রিল সকাল ৯টার দিকে তার মেয়ে স্কুলে যাবার উদ্দেশ্যে বাড়ী থেকে বের হয়। সে বাড়ীর অদূরে পৌছলে মোঃ আব্দুল হালিম ওরফে গালকাটা হালিম তার গতিরোধ করে এবং পুনরায় তার মেয়েকে কু-প্রস্তব দেয়। ওই প্রস্তাবে রাজি না হওয়ায় হালিম জোর পূর্বক মেয়েকে বিয়ে করবে বলে তার হাত ধরে টানাটানি’র পাশাপাশি শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। সে সময় মেয়েটি চিৎকার করতে করতে দৌড়ে তার বাড়ীতে ফিরে আসে এবং ঘটনাটি পরিবারের সদস্যদের অবহিত করে। তবে পরিবারের লোকদের কাছে ঘটনা বলে দেয়ায় ক্ষুব্দ হয় হালিম। ওই ঘটনার পর দুপুরে হালিমের নেতৃত্বে অন্যান্য আসামিরা তাদের বাড়ীতে অনধিকার প্রাবশ করে তাকে (বাদী) বেধরক মারটিপের পাশাপাশি বসত ঘরের দরোজা, জানালা ও দেয়ালে আঘাত করে ভেঙ্গে ফেলে। সেই সাথে ঘরের ভেতর প্রবেশ করে স্বর্ণালকার ও নগদ ৯৫ টাকা নিয়ে চম্পট দেয়। ওই সময়ই আহত অবস্থায় তাকে রাজবাড়ী সদার হাসপাতালে নিয়ে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই মেজবা উদ্দিন শেখ বলেন, ইতোমধ্যেই ঘটনার তদন্ত শুরু বরা হয়েছে। সেই সাথে আসামিদের গ্রেপ্তার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































