প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় স্কুল ছাত্রীকে চপটাঘাত, গ্রেপ্তার ১-
- Update Time : ০৮:০৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯
- / ৮৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় প্রাইভেট পড়া শেষে বাড়ী উদ্দেশ্যে আসা অষ্টম শ্রেণীর এক ছাত্রী (১৩) কে চপটাঘাত করার পাশাপাশি যৌনপীড়ন করার অভিযোগ পাওয়া গেছে। ওই অভিযোগে গতকাল বৃহস্পতিবার সকালে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে তিন জনকে আসামি করে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন। পুলিশ ফজলে রাব্বিা শাকিল নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে।
মামলার আসামিরা হলো, রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর গ্রামের ব্যাটারী চালিত অটোরিকশা চালক রহমত মোল্লার ছেলে মশিউর রহমান ওরফে মিথুন (২২), মিথুনের বন্ধু দীপংকর (২০) এবং জেলা শহরের সজ্জনকান্দা গ্রামের রফিকুল ইসলামের ছেলে ফজলে রাব্বিা শাকিল (২৩)।
ওই ছাত্রীর বাবা জানান, আসামিরা খুব খারাপ প্রকৃতির লোক। সাম্প্রতিক সময়ে আসামিরা তার মেয়েকে প্রেম করার কু-প্রস্তাব প্রদান করে। তার মেয়ে ওই প্রস্তাবে রাজি না হয়ায় আসামিরা ক্ষিপ্ত হয়। তারা স্কুলে যাওয়া আসার পথে মেয়ের সমস্যা সৃষ্টি করতে থাকাকে। যার ধারাবাহিকতায় গত বুধবার বিকালে তার মেয়ে জেলা শহর থেকে প্রাইভেট পরে বাড়ীর উদ্দেশ্যে রওনা হয়ে রাজবাড়ী এলজিইডি ভবনের সামনে পৌছায়। ওই সময় আসামিরা পথরোধ করে পুনরায় তার মেয়েকে প্রেম ভালো বাসার প্রস্তাব দেয়। তার মেয়ে সে সময়ও রাজি না হওয়ায় আসামিরা মেয়ের ওড়না ধরে টানা হেঁচড়া করে এবং মেয়ের মুখে চপটাঘাত করে নীলা ফুলা জখমও করে। তার মেয়ে চিৎকার করলে আসামি মিথুন মেয়ের স্পর্শকাতর স্থানে ধরে যৌনপীড়নের পর ভয়ভীতি দেখিয়ে চলে যায়।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই এনছের আলী বলেন, মশিউর রহমান ওরফে মিথুন অত্যান্ত দুষ্টপ্রকৃতির একজন ছেলে। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এরই মাধ্যে অভিযান চালিয়ে তিন নং আসামি ফজলে রাব্বিা শাকিলকে তার নিজ বাড়ী থেকে গ্রেপ্তার করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































