প্রান্তিক ও দরিদ্র নারীবান্ধব বাজেট প্রণয়নে রাজবাড়ীতে মহিলা পরিষদের আলোচনা সভা
- Update Time : ০৮:২৮:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
- / ৫৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
প্রান্তিক ও দরিদ্র নারীবান্ধব বাজেট প্রণয়নের লক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। রাজবাড়ী শাখার সভাপতি ডাঃ পূর্ণিমা দত্তের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তৃতা করেন, বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক এ্যাডঃ দেবাহুতি চক্রবর্তী। বক্তৃতা করেন, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, জেলা মহিলা পরিষদের সাবেক সভাপতি লাইলী নাহার, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী সরকারী কলেজের সহকারী অধ্যাপক তাপস কুমার দত্ত, জেলা জাসদের সভাপতি মুনিরুল হক মুনির, মহিলা অধিদপ্তরে প্রোগ্রাম অফিসার তহমিদা খানম, আফজাল উদ্দিন একরামসহ অন্যান্যরা।
সভার সঞ্চলনা করেন, বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ক্রিষ্টিনা মারিও রেখা।
সভায় প্রান্তিক ও দরিদ্র নারীবান্ধব বাজেট তৈরী করতে নানা রকম দিক নির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































