প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা বাতিলের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ
- Update Time : ১০:২১:১৪ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
- / ৮৫ Time View

রুবেলুর রহমান, ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষার দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন করেছে পরীক্ষার্থীরা।
সোমবার সকালে সচেতন নাগরিকের ব্যানারে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন করে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীরা।
এ সময় পরীক্ষার্থীরা নিয়োগ পরীক্ষা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়াসহ প্রশ্নপত্র ফাঁসকারীদের দৃষ্টান্তমূলক শান্তির দাবি বক্তারা এবং প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে অযগ্যরা বিভিন্ন দপ্তরে স্থান পাচ্ছে। যার কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে দেশ ও জাতি।
পরে পরীক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে পুনরায় মানববন্ধনে অংশ নেয় এবং পড়ে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন।
এতে উপস্থিত ছিলেন, পরীক্ষার্থী আমজাদ আলী ভূইয়া, বিনা খাতুন, তাহরিমা খাতুন, তানিয়া সুলতানা প্রমূখ।
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২৩ এর ৩য় ধাপে ২৯ মার্চ ২০২৪ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































