প্রয়াত বন্ধুদের স্মরণে রাজবাড়ীর ৮৮ ব্যাচের আলোচনা সভা ও দোয়া মাহফিল –
- Update Time : ১১:১১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১
- / ৭৬ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
প্রয়াত বন্ধুদের স্বরণে রাজবাড়ীর ১৯৮৮ ব্যাচের অায়োজনে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে রাজবাড়ী সরকারী কলেজের শিক্ষক মিলনায়তনে এ স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে রাজবাড়ী সরকারী কলেজের সহযোগী অধ্যাপক (ইংরেজী) মুহাম্মদ সরোয়ার মোর্শেদ খান স্বপন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান।
অাবুল হোসেন কলেজের সহকারী অধ্যাপক হাবিবুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাজবাড়ী সরকারী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর অশোক কুমার ঘোষ, ৮৮ ব্যাচের শাহ মুজতবা রশিদ অাল কামাল, রাশেদুল হাসান টুকু, একেএম সিরাজুৃল অালম চৌধুরী, ভিপি রফিকুল ইসলাম, অজয় সিংহ, নুরুন্নবী বাবু প্রমূখ।
এ সময় প্রয়াত বন্ধুদের স্মৃতি চারণ করতে গিয়ে অাবেগাপ্লুত হয়ে পড়েন নিহতের পরিবারের সদস্য ও বন্ধুরা।
পড়ে কলেজ মসজিদের পেশ ইমাম ইলিয়াছ অালী মোল্লা দোয়া মোনাজাত করান। এতে ৮৮ ব্যাচের নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































