প্রভাষককে লাঞ্চিত করার ঘটনায় রাজবাড়ী সরকারী কলেজের দুই ছাত্র স্থায়ী ভাবে বহিস্কার-
- Update Time : ০৭:৪৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১৬ জুলাই ২০১৮
- / ৬৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সরকারী কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আরিফুর রহমানকে শাররীক ভাবে লাঞ্চিত করার ঘটনায় একই কলেজের দুই জন ছাত্রকে স্থায়ী ভাবে বহিস্কার এবং এক জনের অঙ্গীকারনামা গ্রহণ করা হয়েছে। সিদ্ধান্ত জানিয়ে ইতোমধ্যেই ওই সব ছাত্র ও তাদের অভিভবককে পত্র প্রদান করা হয়েছে।
জানাগেছে, গত ২ জুন দুপুরে, রাজবাড়ী সরকারী কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আরিফুর রহমান কলেজে তার বিভাগীয় দায়িত্ব পালন করছিলেন। সে সময় কলেজের অনার্স গণিত চতুর্থ বর্ষের ছাত্র মোঃ শফিকুল ইসলাম, অনার্স গণিত তৃতীয় বর্ষের ছাত্র কাউছার হোসেন এবং প্রাণীবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র আব্দুল হালিম প্রাণিবিজ্ঞান বিভাগে প্রবেশ করে। তারা সে সময় ওই শিক্ষককের সাথে উদ্ধত্যপূর্ণ আচরণ করার পাশাপাশি শাররীকভাবে লাঞ্চিতও করে।
ওই কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ খলিলুর রহমান জানান, ওই ঘটনার পর ৫ সদস্য বিশিষ্ঠ তদন্ত কমিটি গঠন করা হয় এবং তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে গত ৫ জুলাই সকালে কলেজের একাডেমিক কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী ছাত্র শফিকুল ইসলামের চতুর্থ বর্ষ ফাইনালের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা গ্রহণ না করা এবং তাকে আগামী এক বছরের জন্য বহিস্কার ও কলেজ ক্যাম্পাসে অবাঞ্চিতর ঘোষনা করা, ছাত্র কাউছার হোসেনকে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করতে হবে এবং এই মর্মে অঙ্গীকার প্রদান করতে হবে সে ভবিষ্যতে কলেজের আইন-শৃঙ্খলা পরিপন্থী কোন কাজে লিপ্ত থাকবে না, লিপ্ত হলে আজীবনের জন্য কলেজ থেকে বহিস্কার করা হবে এবং ছাত্র আব্দুল হালিমের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতিত ভাবে প্রমাণিত হওয়ায় তাকে আজীবনের জন্য এ কলেজ থেকে বহিস্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। তিনি আরো বলেন, ইতোমধ্যেই ওই সব ছাত্র ও তার পরিবারের অভিভাবকদের হাতে সিদ্ধান্তপত্র পৌছানো হয়েছে। যদিও ওই সব ছাত্ররা ক্ষমা চেয়ে আবেদন করেছে। তাদের ওই আবেদনও খুব শিঘ্রই একাডেমিক কাউন্সিলে উত্তোলন করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































