প্রধান সমস্যা পদ্মার স্রোত, দৌলতদিয়া প্রান্তে শতশত যানের সাড়ি –
- Update Time : ০৯:৩৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ অগাস্ট ২০১৮
- / ৫৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পদ্মা নদীতে তীব্র স্রোত থাকার কারণে উভয় ঘাটে ফেরি পারের অপেক্ষায় শতশত পণ্যবাহী ট্রাক পারের অপেক্ষায় রয়েছে।
আজ শুক্রবার সকালে দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কে প্রায় ৪কিঃমিঃ পণ্যবাহী ট্রাকের সারি রয়েছে এবং দৌলতদিয়া ট্রাক টার্মিনালে প্রায় দুই শতাধিক ট্রাক রয়েছে।
এদিকে সময় মত ফেরি পার হতে না পেরে উভয় ঘাটে পন্যবাহী ট্রাক চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং অতিরিক্ত টাকা ব্যয় হচ্ছে।
বাংলাদেশ অভ্যান্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২০টি ছোট বড় ফেরি চলাচল করছে। দৌলতদিয়া পারে ৬টি ঘাটের মধ্যে ৫টি সচল রয়েছে। তবে নদীতে তীব্র স্রোত থাকার কারণে পারাপার হতে দ্বিগুন সময় ব্যয় হচ্ছে। যে কারণে ঘাটে ফেরি পারের অপেক্ষায় কিছু পণ্যবাহী ট্রাক রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































