প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার, রাজবাড়ীতে চার দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন –
- Update Time : ০৯:০৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ নভেম্বর ২০১৮
- / ৫৬ Time View
রুবেলুর, ইমরান, আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
“জনকল্যানে রাজস্ব সুখী স্বদশে গড়তে ভাই, আয়কররে বিকল্প নাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীতে চার দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে জাতীয় রাজস্ব বোর্ড সেগুন বাগিচা ঢাকার আয়োজনে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীতে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে পরিদর্শী রেঞ্জ ৩, কর অঞ্চল ৩ ঢাকার যুগ্ম কর কমিশনার হরিপদ সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ ছানোয়ার হোসেন, রাজবাড়ীর আয়কর আইনজীবি আজিজুর রহমান প্রমূখ। স্বাগত বক্তব্য রাখেন, রাজবাড়ী আয় কর বিভাগের সহকারী কর কমিশনার আব্দুর রাজ্জাক। মেলায় আয়কর সংশ্লিষ্ট ১২টি স্টোল স্থান পেয়েছে।
এ সময় যোগ্যতা সম্পন্ন সবাইকে আয়কর দেবার অনুরোধ জানান অতিথিরা এবং আয়কর পরিশোধ করে দেশের রাজস্ব আয়ে গুরুত্বর্পূণ ভূমিকা রাখবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































