প্রধানমন্ত্রীর নামে নিজের পালিত খাশি কুরবানী দেবেন রাজবাড়ী পৌরসভার মেয়র তিতু –
- Update Time : ১২:২৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ জুলাই ২০২১
- / ৬৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দীর্ঘ সাড়ে ৩ বছর লালন-পালন করার পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে প্রায় ৬০ কেজি ওজনের বিশাল আকারের একটি খাশি কুরবানী দেবেন রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু। একই সাথে নিজ হাতে ওই মাংস অসহায়, পঙ্গু ঘরেই বাইরে বের হতে না পারা পরিবার গুলোর বাড়ীতে পৌছেও দেবেন তিনি।
মেয়র আলমগীর শেখ তিতু রাজবাড়ী বার্তা ডট কমকে বলেন, তিনি দীর্ঘ দিন ধরে নিজ বাড়ীতে উন্নত জাতের ছাগল লালন-পালন করেন। ওই ছাগলের ৭দিন বয়সী একটি বাচ্চা হঠাৎ করেই বাড়ীর পাশের একটি গভীর সোকয়েলে পড়ে যায়। অনেক চেষ্টার পর বাচ্চাটি উদ্ধার করা সম্ভব হয়। এরপরই তিনি ওই ছাগলের বাচ্চাটিকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে লালন-পালন করা শুরু করেন। তবে মা ছাগলের বাচ্চাকে দুধ না দেয়ায় তিনি নিজ হাতে ওই বাচ্চাটিকে গরুর দুধ ফিডারে ভড়ে খাইয়ে বড় করেছেন। বর্তমানে ওই বাচ্চাটার বয়স এখন সাড়ে ৩ বছর, ওজন প্রায় ৬০ কেজি। গায়ের রংও হয়েছে আকর্ষনীয়। তার উপর অনেক প্রতিকূলতার মধ্যে তিনি এবারের নির্বাচনে রাজবাড়ী পৌরসভার মেয়র নির্বাচিত হয়। সব মিলিয়ে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নামে ওই ছাগলটি বুধবার অনুষ্ঠেয় ঈদুল আযহায় কুরবানী দেবেন।
তিনি রাজবাড়ী বার্তা ডট কমকে আরো বলেন, অনেক আদর-যত্ন করে এই ছাগলটি তিনি লালন-পালন করেছেন। ইচ্ছে ছিলো মাননীয় প্রধানমন্ত্রীকে ছাগলটি উপহার দেবেন। তবে বর্তমান পরিস্থিতিতে তা আর সম্ভব না। যে কারণে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নামে ছাগলটি কুরবানী দিয়ে ওই মাংস নিজ হাতে অসহায়, পঙ্গু ঘরেই বাইরে বের হতে না পারা পরিবার গুলোর বাড়ীতে পৌছে দেবেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































