প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ লক্ষ টাকা অনুদান দিলেন রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম –
- Update Time : ০৬:১০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২০
- / ৭৭ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ৫০ লক্ষ টাকার অনুদান দিয়েছেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি, রাজবাড়ী-২আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি।
বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমদ কায়কাউস প্রধানমন্ত্রীর পক্ষে ৫০ লক্ষ টাকার অনুদানের চেক গ্রহণ করেন। এ সময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেক হস্তান্তর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন এবং রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি’র সাথে রাজবাড়ী জেলার করোনা পরিস্থিতি নিয়ে কথা বলেন। এ সময় রাজবাড়ী-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম রাজবাড়ী জেলার ৫টি উপজেলায় আওয়ামীলীগের নেতৃত্বে ত্রান তৎপরতার বিষয় নিয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপির কনিষ্ঠ পুত্র আসিফ মাহমুদ রাতুল উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































