প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে রাজবাড়ীতে আঃলীগের বিক্ষোভ
- Update Time : ০৭:১৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
- / ৬৪ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
দেশের সফল প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদ ও উন্নয়ন বাঁধাগ্রস্থ করতে বিএনপি জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে পৌনে ১২ টার দিকে জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয় থেকে শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক ও বাজার প্রদক্ষিণ করে পুনরায় জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।
এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী সহ জেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এরআগে দলীয় কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলা, উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগের সকল স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































