পূর্ব শক্রতার জের ধরে দৌলতদিয়া রেল স্টেশন এলাকায় যুবকের হাত কর্তন –
- Update Time : ০৯:০৯:৩২ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
- / ৫১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের রেল স্টেশন এলাকায় পূর্ব শত্রুতার জেরে যুবকের হাত কেটে ফেলেছে। মো. রিয়াজ শেখ (১৯) নামের এক যুবকের বাম হাত কেটে নিয়েছে হুমায়ূন (২২) নামের এক যুবক।
আহত রিয়াজ শেখ দৌলতদিয়া ইউনিয়নের সোরাপ মন্ডলের পাড়ার বাবু শেখের ছেলে। আর হুমায়ুন সামসু মাস্টার পাড়ার হাসেম ওরফে হাসির ছেলে।
রোববার (৬ মার্চ) সন্ধ্যার দিকে দৌলতদিয়া রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, রিয়াজ শেখ সন্ধার দিকে দৌলতদিয়া রেল স্টেশন এলাকায় আসে। সেখানে আগে থেকেই ওতপেতে ছিল হুমায়ুন। এসময় ধারালো অন্ত্রদিয়ে মাথা উপরে কোপ দেয় হুমায়ুন। রিয়াজ হাত দিয়ে সেটি ঠেকাতে গেলে কোপজির উপর থেকে কেটে পরে যায়। এসময় স্থানীয়রা রিয়াজকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, পূর্ব শত্রুতার জেরে এঘটনা ঘটিয়েছে। আমরা খবর শোনার সাথে সাথেই পুলিশ পাঠিয়েছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































