পূজা উদযাপন পরিষদের উদ্যোগে রাজবাড়ীতে জন্মাষ্টমী পালিত –
- Update Time : ০৭:৪৪:৩৭ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
- / ৫৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে নানা আয়োজনে জন্মাষ্টমী পালন করা হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখা ও হিন্দু ধর্মীয় কল্যান ট্রাষ্ট, রাজবাড়ীর যৌথ উদ্যোগে বিনোদপুর রাধাগোবিন্দ জিউর মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি প্রদিপ্ত চক্রবর্তী কান্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) সূবর্ণা রানী সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরী।
বক্তৃতা করেন, মন্দির ভিত্তিক শিশু ও গন শিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক তোফাজ্জল হোসেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী সদর উপজেলা শাখার সভাপতি অরুণ কুমার সরকার, জেলা সাংগঠনিক সম্পাদক তন্ময় দাস, শিশির চক্রবর্তী, পৌর শাখা কমিটি সভাপতি ডাঃ সমীর কুমার দাসসহ অন্যান্যরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, জেলা কমিটির সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস।
প্রধান অতিথি দিলসাদ বেগম তিনি তার বক্তব্য বলেন, জন্মাষ্টমী মূল মন্র অশুভ শক্তির বিনাস শুভ শক্তির প্রতিষ্টা করা।
বিশেষ অতিথি পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান বলেন, পৃথিবীর সব কলুষিত পরিবেশ ও কলুষিত বন্ধন দুর করে জাতি ধর্ম বর্ন নিবিশেষে মানুষের সাথে আত্মার বন্ধন সৃষ্টি করা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































