পুলিশ নারী কল্যান সমিতির উদ্যোগে রাজবাড়ীর সহস্রাধিক শীতার্ত নারী পেলো কম্বল
- Update Time : ১০:৩৮:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪
- / ৮৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) এর উদ্যোগে দুস্থ শীতার্ত নারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে রাজবাড়ী জেলা শহরের শেরে বাংলা বালিকা উচ্চ ময়দানে এই বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুনাকের সভানেত্রী হালিমা আখতার শিরীনের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী পুলিশ সুপার জি,এম আবুল কালাম আজাদ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদস্য পদোন্নতীপ্রাপ্ত পুলিশ সুপার) রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মুকিদ সরকার, সিনিয়র সহকারি পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, পুনাক সদস্য অনামিকা কুন্ডু দীপা, প্রিয়াংকা ভৌমিক, সদর থানার ওসি ইফিতেখার আলম প্রধান, ডি আইও ওয়ান বিপ্লব কুমার, পুনাকের সদস্য তামান্না আফরিন প্রমুখ।
পুনাক সভানেত্রী ও রাজবাড়ী পুলিশ সুপার জি,এম আবুল কালাম আজাদের সহধর্মীনি হালিমা আখতার শিরীন বলেন, শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোটাই ছিলো আমাদের মূল উদ্দেশ্য। যার অংশ হিসেবে শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে এ কম্বল বিতরণ করা হয়েছে। তাদের এ ধরনের কার্যক্রম চলমান থাকবে। মানুষের পাশে দাঁড়ানো একটা আত্ন তৃপ্তির একটি অনুভূতি। মানুষের সাথে আত্নার একটা সম্পর্ক তৈরি হয়।
রাজবাড়ীর পুলিশ সুপার জি,এম আবুল কালাম আজাদ বলেন, পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) নানা রকম কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ধরণের আয়োজন করায় তিনি পুনাক সদস্যদের অভিনন্দন জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































