পুলিশ কনষ্টেবল বাকি মিয়ার অনাড়ম্বর অবসর জনিত বিদায় জানালো রাজবাড়ী থানা –
- Update Time : ০৬:৫৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১
- / ৫৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
টানা ৩৬ বছর ৮ মাস চাকুরী করে ৬৯ বছর বয়সে অবসরে গেলেন, রাজবাড়ী থানার পুলিশ কনষ্টেবল মোঃ আব্দুল বাকি মিয়া। তিনি বুধবার চাকুরী জীবনের ইতি টেনেছেন। তবে তার অবসরের স্মৃতি খানিকটা ব্যতিক্রম। তাকে অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুধুমাত্র বিদায়ই জানানো হয়নি। রীতিমত থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর ব্যবহৃত গাড়ি বেলুন ও ফুল দিয়ে সাজিয়ে ওই গাড়িতে বসিয়ে পৌছে দেয়া হয়েছে নিজ বাড়ীতে।
এর আগে দুপুরে থানার অফিসারদের কক্ষে ওই ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন। থানার সেকেন্ড অফিসার এসআই ফেরদৌসের সঞ্চালনায় বক্তৃতা করেন, এসআই হিরণ কুমার বিশ্বাস, এসএসআই মাহবুবুর রহমান, পুলিশ কনষ্টেবল বিকাশ বিশ্বাসসহ অন্যান্যরা। সে সময় থানার ওসি পুলিশ সুপার এমএম শাকিলুজ্জান প্রদত্ত ক্রেস্ট এবং থানার পক্ষ থেকে প্রদত্ত ক্রেস্ট ও উপহার সামগ্রী বাকি মিয়ার হাতে তুলে দেন।
ব্যতিক্রমী সংবর্ধনা পাওয়া বিদায়ী পুলিশ কনষ্টেবল মোঃ আব্দুল বাকি মিয়া আবেগ জড়িত কণ্ঠে বলেন, সকলের ভালোবাসা নিয়ে বাড়ীতে ফিরে যেতে পারছেন এটাই তার পরম পাওয়া। তিনি রাজবাড়ীর পুুুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান এবং থানার অফিসার ইনচার্জ ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই ভাবে আগামীতেও যে সব পুলিশ কনষ্টেবল অবসর জনিত বিদায় নেবেন তাদের প্রতিও এমন সম্মান দেখানোর কথা বলেন। তিনি এবং তার পরিবারের সদস্যরা এমন সংবর্ধনা প্রদানের বিষয়টিকে বাকীটা জীবন মনে রাখবেন।
পরে থানার সামনে পুলিশ সদস্যরা দু’সাড়িতে দাঁড়িয়ে এবং থানার ওসি তাকে গাড়িতে তুলে দিয়ে মোঃ আব্দুল বাকি মিয়াকে পাবনা জেলার সুজানগর উপজেলার সাগুতা গ্রামের উদ্দেশ্যে রওনা করিয়ে দেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































