পিস্তল ও সরঞ্জামাদী উদ্ধারের ঘটনায় মতিন মন্ডল রিমান্ডে –
- Update Time : ০৯:০৬:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০১৯
- / ৬৪ Time View

সোহেলা রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ১টি বিদেশী পিস্তলসহ নাশকতামূলক কাজে ব্যবহৃত ম্যাগাজিন, গুলিসহ বিভিন্ন সরঞ্জামাদী উদ্ধার করে বালিয়াকান্দি থানা পুলিশ। ওই ঘটনায় বাড়ীর মালিক মতিন মন্ডলকে শুক্রবার ২দিনের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে থানা পুলিশ।
বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ ওবায়েদুল হক বলেন, গত ১৮ জুন সকাল সাড়ে ১১টার ৯৯৯ এর ফোনে খবর পেয়ে তাৎক্ষনিক এস,আই রেজাউল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে মতিন মন্ডলের বর্তমান বাড়ীতে অভিযান পরিচালনা করে। এসময় তারা পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ীর ছাদ দিয়ে মতিন মন্ডলসহ অজ্ঞাতনামা আরও ২জনসহ পালিয়ে যায়। বালিয়াকান্দি থানা পুলিশ অস্ত্রসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করে। মতিন মন্ডল কালুখালী উপজেলার কয়ারাদী গ্রামের মৃত সলিম মন্ডলের ছেলে।
তিনি জানান, স্থানীয়দের সহায়তায় বাড়ীর দরজা ভেঙ্গে মতিন মন্ডলের বেড রুমের খাটের উপর থেকে ১টি বিদেশী পিস্তল (কেলিভার-৭.৬৫), ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড গুলি, ১টি স্যামসাং এন্ড্রয়েট ফোন, ১টি বিদেশী চাকু ও ইয়াবা সেবনের সরঞ্জামাদী উদ্ধার করা হয়। এসময় তার বাড়ী থেকে একটি নম্বরবিহীন পালসার মোটরসাইকেল উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করা হয়। পরে মতিন মন্ডল (৪৫) কে গ্রেফতার করা হয়। আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন করলে ২ দিনের রিমান্ড মঞ্জুর করে। শুক্রবার সকালে ২ দিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে মতিন মন্ডল গুরুত্বপুর্ণ তথ্য দিয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































