‘পিপিএম-সেবা’ পদকে ভূষিত হওয়ায় রাজবাড়ীর পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা
- Update Time : ১০:৪৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪
- / ৯৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
গত ২৭ ফেব্রুয়ারি “পুলিশ সপ্তাহ ২০২৪” উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কাছ থেকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম)-সেবা গ্রহণ করেন জি. এম. আবুল কালাম আজাদ, পুলিশ সুপার, রাজবাড়ী। গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় আবদানের স্বীকৃতি স্বরূপ ‘পিপিএম-সেবা’ পদকে ভূষিত হন এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে রাজবাড়ী জেলা ২য় স্থান অধিকার করে।
পুলিশ সপ্তাহ শেষে আজ মঙ্গলবার পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ পিপিএম রাজবাড়ীর পুলিশ সুপারের কার্যালয়ে আসেন। সে সময় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এবং পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ রোজাউল করিম জেলা পুলিশ সকল সদস্যদের পক্ষে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান।
ওই সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, মেডিকেল অফিসার ডাঃ সিরাজুম মুনিরা প্রত্যাশা, ডিআইও-১, কোর্ট ইন্সপেক্টর, অফিসার ইনচার্জবৃন্দ, টিআই প্রশাসনসহ জেলা পুলিশের অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও সিআইডি রাজবাড়ী কমিউনিটি পুলিশিং ফোরাম রাজবাড়ী সদর উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত), রাজবাড়ী জেলা রিপোর্টাস ক্লাব ও অন্যান্য গন্যমান ব্যক্তিবর্গ ফুলেল শুভেচ্ছা জানান।
এ পুরস্কার প্রাপ্তিতে এ ব্যাপারে পুলিশ সুপার রাজবাড়ী পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ পিপিএম বলেন, এ পুরস্কার প্রাপ্তি একটি গর্বের বিষয়, এ পুরস্কার প্রাপ্তিতে জেলা পুলিশ রাজবাড়ীর সকল সদস্যের ভূমিকা রয়েছে। রাজবাড়ী জেলার সকল পুলিশ সদস্য উদ্দীবিত হয়েছে এবং ভবিষ্যতে আরো ভাল কাজ করার জন্য উৎসাহ পাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































