পাড়ের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি দৌলতদিয়ায় দূর্ভোগ –
- Update Time : ০৯:২০:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ অগাস্ট ২০১৮
- / ৪৩ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
কোরবানীর পশুবাহি অতিরিক্ত ট্রাকের চাপে দেশের ব্যস্ততম দৌলতদিয়া ঘাটে নদীপাড়ের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়েছে পশুবাহি ট্রাকসহ সহ¯্রাধিক বিভিন্ন যানবাহন। সারারাত আটকে থাকা যানবাহনের যাত্রী ও গরুবাহি ট্রাক চালক, গরু বেপারী ও গরু মালিকরা মহাদূর্ভেগের শিকার হচ্ছেন।
শনিবার বেলা ১১টা পর্যন্ত যানবাহনের সারি ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের গোয়ালন্দ রেলগেট পর্যন্ত অন্তত ৮ কিলোমিটার বিস্তৃত ছিল। এর আগে প্রায় সারা রাত যানবাহনের এই সারি ছিল রাজবাড়ী সদর উপজেলা খানখানাপুর পর্যন্ত ১২ কিলোমিটার জুড়ে। তবে বেলা বাড়ার সাথে সাথে যানবাহনের সিরিয়াল কিছুটা কমতে থাকে। কিন্তু গত তিনদিন ধরে বিকেলের পর থেকে সময় বাড়ার সাথে সাথে পাল্লাদিয়ে বাড়তে থাকে যানজট। এর কারণ হিসেবে কর্তৃপক্ষ দাবি করছে বিকেল থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে গরুবাহি ট্রাক এক যোগে আসতে থাকায় সারা রাত মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। তবে ভুক্তভোগী ও ঘাট সংশ্লিষ্টরা দাবি করেন, রাতে ফেরির সংখ্যা কমে যাওয়া ও দালাল চক্রকে সুবিধা করে দিতেই অনেকটা পরিকল্পিত ভাবে যানজটের সৃষ্টি করা হয়ে থাকে।
সরেজমিন শনিবার দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা যায়, ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের বাংলাদেশ হ্যাচারীজ পর্যন্ত মহাসড়কে যানবাহন নদীপারের অপেক্ষায় সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আটকে থাকা যানবাহনের মধ্যে অসংখ্য পন্যবাহি ট্রাক ও যাত্রীবাহি বাস রয়েছে। এ পরিস্থিতিতে কর্তৃপক্ষ কোরবানীর পশুবাহি ট্রাক, মাইক্রো বাস ও প্রাইভেটকার অগ্রাধিকার দিয়ে পারাপার করছে কর্তৃপক্ষ।
শনিবার সকাল ১০টার দিকে গোয়ালন্দ ডাকবাংলোর সামনে কথা হয় শুক্রবার সন্ধ্যায় কুষ্টিয়া থেকে ১২টি বড় আকারের গরু ট্রাকে বোঝাই করে আসা আমির হোসেনের সাথে। তিনি জানান, শুক্রবার রাত ১১টার দিকে তাদের ট্রাকটি মহাসড়কের সিরিয়ালে আটকা পড়ে। ৩ ঘন্টা আটকে থাকার পর ট্রাকের গরুগুলো অসুস্থ্য হয়ে পড়ে। তাই তারা বাধ্য হয়ে ট্রাক থেকে গরুগুলো নামিয়ে ফেলেন। তবে তাদের গরুগুলো এখন মোটামুটি ভালো আছে বলে তিনি জানান।
একই স্থানে সিরিয়ালে আটকে থাকা গরুর মালিক খলিল মিয়ার সাথে কথা হয়। তিনি জানান, তিনি তার নিজের পোষা দু’টি বড় আকারের ষাড় নিয়ে অন্য গরুর মালিকদের সাথে রাজধানীর পশুর হাটে যাচ্ছেন। রোধ ওঠার আগেই ঘাট পার হতে তাদের ট্রাকটি মধ্যরাতে কুষ্টিয়া থেকে ছেড়েছে। রাত ৩টার দিকে খানখানাপুর এলাকায় মহাসড়কের সিরিয়ালে আটকা পড়ে। দীর্ঘ ৭ ঘন্টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ পর্যন্ত আসতে পেড়েছেন। তিনি আরো বলেন, জানিনা কখন ফেরির নাগাল পাব। তার ষাড় দু’টি স্থানীয় ভাবে ৮ লাখ টাকা দাম হয়েছিল। কিন্তু তিনি গরু দু’টি অন্তত ১২ লাখ টাকা বিক্রির আশায় ঢাকা নিয়ে যাচ্ছেন। কিন্তু এভাবে গরমের মধ্যে দীর্ঘ সময় রাস্তায় আটকা থাকলে যে কোন ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। কারণ গরু গুলো খুবই আরামপ্রিয়।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটে কর্মরত ব্যাবস্থাপক মো. দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা রাজধানী ঢাকাগামী অতিরিক্ত যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় দৌলতদিয়া ঘাটে যানবাহন আটকা পড়েছে। এছাড়া তীব্র ¯্রােতের কারণে ফেরি পারাপারেও অনেক বেশী সময় লাগছে। বর্তমানে দৌলতদিয়ায় ৫টি ফেরিঘাট ও নৌরুটের ফেরি বহরে ২০টি ফেরি যানবাহন পারাপার করছে। এরমধ্যে কে-টাইপ দুইটি ফেরি রাতে চলাচল করতে না পারায় সন্ধ্যার পর থেকে ফেরি দু’টি বন্ধ রাখা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































