‘পাঠকের চাহিদা মেটাবে রাজবাড়ী বার্তা ডট কম’-
- Update Time : ০৯:৩৬:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুন ২০১৯
- / ৮৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
দ্রুত সময়ের মধ্যে পাঠকের কাছে সংবাদ পৌঁছে দিতে অনলাইন গণমাধ্যমের বিকল্প নেই। যখনই ঘটনা তখনই সংবাদ- এই ধারণা থেকেই দিন দিন বাড়ছে অনলাইন গণমাধ্যমের গ্রহণযোগ্যতা। তাই পাঠকের সংবাদ পিপাসা মেটাতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রাজবাড়ী জনপ্রিয় অনলাইন গণমাধ্যম ‘রাজবাড়ী বার্তা ডট কম’। দ্রুত সময়ের মধ্যে পাঠকের সামনে তরতাজা সংবাদ তুলে ধরাই এখন রাজবাড়ী বার্তা’র প্রধান চ্যালেঞ্জ। আর এই লক্ষ্যকে সামনে রেখে নির্ভুল এবং বস্তুনিষ্ঠ সংবাদ পৌছে দিতে অঙ্গিকারাবদ্ধ এই অনলাইন গণমাধ্যম।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজবাড়ী প্রেসক্লাব অডিটোরিয়ামে ইফতার মহাফিল এবং মতবিনিময় সভায় দ্রুত সময়ের মধ্যে সংবাদ পরিবেশনের তাগিদ উঠে আসে। ‘রাজবাড়ী বার্তা ডট কম’-এর প্রধান সম্পাদক ও চ্যানেল আই-এর বিশেষ প্রতিনিধি পান্থ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে বক্তৃতা করেন, অনলাইনটির উপদেষ্টা, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক রাজবাড়ী কণ্ঠের সম্পাদক এ্যাডঃ খান মোঃ জহুরুল হক, উপদেষ্টা সম্পাদক ও যমুনা টেলিভিশন-এর সিনিয়র রিপোর্টার রিমন রহমান, জেষ্ঠ্য প্রতিবেদক ও এটিএন বাংলার রাজবাড়ী প্রতিনিধি লিটন চক্রবর্তী, বাংলা নিউজ২৪-এর রাজবাড়ী প্রতিনিধি কাজী আব্দুল কুদ্দুস, দৈনিক সমকাল পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, প্রথম আলো পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি এজাজ আহম্মেদ, বালিয়াকান্দি উপজেলা প্রতিবেদক সোহেল রানা, কালুখালী উপজেলা প্রতিবেদক শহিদুল ইসলাম, পাংশা উপজেলা প্রতিবেদক মাসুদ রেজা শিশির প্রমুখ। সঞ্চলাক ছিলেন, ‘রাজবাড়ী বার্তা ডট কম’-এর সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠ পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। সভায় জেষ্ঠ্য প্রতিবেদক ও এসএটিভি-এর রাজবাড়ী প্রতিনিধি সাজিদ হোসেন, চ্যানেল২৪-এর রাজবাড়ী প্রতিনিধি সুমন বিশ্বাস, দীপ্ত টেলিভিশন-এর রাজবাড়ী প্রতিনিধি রুবেলুর রহমান, মাছরাঙ্গা টেলিভিশন-এর রাজবাড়ী প্রতিনিধি ইমরান হোসেন মনিম, চ্যানেল নাইন-এর রাজবাড়ী প্রতিনিধি কাজী আনোয়ারুল ইসলাম টুটুল এবং স্বপন কুমার বিশ্বাস প্রমুখ।

উল্লেখ্য, অল্প সময়ের মধ্যে ব্যাপক পাঠক জনপ্রিয়তা পেয়েছে ‘রাজবাড়ী বার্তা ডট কম’। গুগল অ্যানালেটিক্স-এর তথ্য অনুযায়ী বাংলাদেশ ছাড়াও সৌদি আরব, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের পাঠকদের আস্থা অর্জন করেছে রাজবাড়ী বার্তা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































