“পাখির জন্য রাজবাড়ীর গাছে গাছে মাটির কলস বাঁধছেন যুবক পাপুন”-
- Update Time : ০৯:৩৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২০
- / ৭৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
নগরায়নের ফলে জেলা শহর গুলোতে কমতে শুরু করেছে তাজা গাছের পরিমান। দেখা মেলা কষ্ট বড় বড় গাছেরও। আর যে সব গাছ এখনো রয়েছে, সে সব গাছে দেখা মিলছেনা পাক-পাখালীর। এমনি অবস্থায় জেলা শহরের গাছ গুলোতে পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিত করতে কাজ শুরু করেছেন যুবক সৈয়দ মাহমুদ তাশফিন সালেহীন পাপুন। তিনি জেলা শহরের সমমনা সচেতন ব্যক্তিদের সাথে নিয়ে আজ শুক্রবার সকালে শহীদ আব্দুল আজিজ খুশি রেলওয়ে ময়দানের পাশে থাকা গাছে মাটির কলস বেঁধে এ কার্যক্রম এগিয়ে নেয়া হচ্ছে।
সে সময় রাজবাড়ীর সাবেক শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, কালুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, আসিফ মামুদ, কবি নেহাল আহম্মেদ, ফারুক আহম্মেদ, শাহজালাল মিয়া, রঞ্জন কুমার সাহাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সৈয়দ মাহমুদ তাশফিন সালেহীন পাপুন বলেন, রাজবাড়ী জেলা শহরের দিন দিন বাড়ছে পাকা দালানকোঠা। ফলে কমছে গাছ-গাছালি। বড় বড় গাছ এখন চোখে মেলাই কষ্ঠ। কিছু কিছু মানুষ সখের বসে বাড়ীতে যে দু’চারটি গাছ লালন-পালন করছেন, সে সব গাছে খুব একটা দেখা যায় না পাক-পাখালী। যে কারণে তিনি তার সমমনা মানুষদের সহযোগিতা নিয়ে জেলা শহরের গাছ গুলো পাক-পাখালীর নিরাপদ আবাসস্থল তৈরীর উদ্যোগ গ্রহণ করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































