পাংশা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক রানা’র বাবার ইন্তেকাল –
- Update Time : ০৯:৪৫:৩২ অপরাহ্ন, সোমবার, ১৩ জানুয়ারী ২০২০
- / ৮০ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
পাংশা স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ওয়াসিম রানা’র পিতা, বিশিষ্ঠ ব্যবসায়ী গোলাম শাহরিয়ার সেন্টুর বড় ভাই গোলাম মোস্তফা মন্টু আর নেই। তিনি সোমবার ভোর রাত ৩.২০ মিনিটি বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্নানিল্লাহি——-রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল (৭২) বছর। গোলম মোস্তফা মন্টু মৃত্যুকালে স্ত্রী,একমাত্র পুত্র, ২ কন্যা সন্তানসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।
আজ সোমবার বাদ যোহর পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে পাংশা পৌর কবর স্থানে তাকে দাফন করা হয়। কুষ্টিয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও খোকসা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সদর উদ্দিন খান,পাংশা উপজেলা চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পৌর মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস,সাবেক মেয়র ও পৌর আ.লীগের সভাপতি মোঃ ওয়াজেদ আলী মাষ্ঠার, বিএনপি নেতা চাদ আলী খান, হোগলাডাঙ্গী এম আই কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মীর আব্দুল বাতেন,পাংশা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোঃ নুরুল ইসলাম,পাংশা উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ ফজলুল হক ফরহাদ, পাংশা স্পোর্টিং ক্লাবের সভাপতি সাংবাদিক মাসুদ রেজা শিশিরসহ পাংশার বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ,নিকট আত্বীয়,প্রতিবেশীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জানাযার নামাজে অংশ গ্রহণ করেন। আগামী শুক্রবার পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্বার মারফিরাত কামনায় পৌর শহরের সকল মসজিদে দোয়ার আয়োজন করা হয়েছে ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































